
খুলনার বটিয়াঘাটা থানা চত্বরে মঙ্গলবার বিকাল ৫টায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শাহীনুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, জামায়াত নেতা আল আমিন গোলদার, যুবদলের থানা সদস্য সচিব বাহাদুর মুন্সি, বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীজন।
সমাবেশে স্থানীয় সুধীজনরা এলাকায় মাদক, চুরি, অনলাইন জুয়া, খুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসীদের বিষয়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যেন সুপারিশ না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আপনার মতামত লিখুন :