“জনগণের সেবক হতে চাই” — বিল্লাল হোসাইনের নির্বাচনী প্রতিশ্রুতি


হাদিউল আলম মোড়ল: প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
“জনগণের সেবক হতে চাই” — বিল্লাল হোসাইনের নির্বাচনী প্রতিশ্রুতি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিল্লাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের পৌরসভার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করছেন এবং কীভাবে এসব সুবিধা গ্রহণ করা যায় সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করছেন। পাশাপাশি নির্বাচিত হলে এসব সেবা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।

বিল্লাল হোসাইন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন এবং বিভিন্ন সমস্যায় দ্রুত সহযোগিতা দিয়েছেন। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে কাজ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুমবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলবেন ইনশাআল্লাহ।

রাজনৈতিক জীবনে বিল্লাল হোসাইন শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।