
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়ের সংক্রান্ত বিভিন্ন ফি ও চার্জ আদায়ের সুবিধার্থে সোনালী ব্যাংক পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে এ সেবা পরিচালিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) কমিশনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং প্রতিযোগিতা কমিশনের সচিব মাহবুবুর রহমান খান।
পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান এবং সোনালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. শওকত আলী খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার, মো. আবু ইউসুফ মিয়া ও ড. আফরোজা বিলকিস। এছাড়া সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :