
সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সীতাকুণ্ড আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সৈয়দ আলাউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সকল ব্যবসায়ীকে আইন মেনে চলতে হবে এবং পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। তিনি প্রতিটি আবাসিক হোটেলে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত সহযোগিতার আহ্বান জানান।
অন্যদিকে, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে হোটেলগুলোতে অবস্থানরত পর্যটকদের দৈনিক এন্ট্রি রিপোর্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেন। তিনি নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
এসময় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো. আলমগীর, মো. নাসিরুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুদ্দিন, অর্থ সম্পাদক মো. আব্দুল হাই আরজু, উপদেষ্টা মণ্ডলীর মো. আক্তার হোসেন, মো. শাহজাহান, মো. সেলিম, হোটেল ম্যানেজার শাহাদাতসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :