
সাতক্ষীরায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাদাবন সংঘ’-এর উদ্যোগে মানবাধিকার, বাকস্বাধীনতা, ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে অর্ধ-দিবসীয় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মোট ৩২ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল সেশন পরিচালনা ও প্রশিক্ষণ প্রদান করেন বাদাবন সংঘের প্রোগ্রাম অ্যাসোসিয়েট বুশরা আফরোজ এবং ট্রেনার এস এম সাজেদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে বাকস্বাধীনতা রক্ষার পাশাপাশি ভুল তথ্য ও অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল মাধ্যমে নিরাপদ থেকে মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার। তবে ডিজিটাল যুগে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সমাজে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। এ অবস্থায় সাংবাদিকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূল পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের সময়োপযোগী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তথ্য যাচাই-বাছাই ও ডিজিটাল নিরাপত্তা বিধি মেনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :