
সেবার মানোন্নয়ন ও মানবিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে স্পন্দন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের কাজল স্মরণীর পলাশপোল এলাকায় হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্পন্দন হাসপাতালের সিইও সাবের রেজা জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভালোবাসা ও সেবার মনোভাব নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হবে। সেবার নামে কোনো রোগীকে হয়রানি করা যাবে না এবং অযথা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভোগান্তি সৃষ্টি করা উচিত নয়। তিনি আরও বলেন, সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, স্পন্দন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান এবং বাইতুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তামিম হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ মাওলানা তামিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পন্দন হাসপাতালের ডিএমডি মো. ইসরাইল হোসাইন।
আপনার মতামত লিখুন :