
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা-এ তিতাস নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সরাইল ফায়ার সার্ভিস স্টেশন।
ঘটনাটি ঘটে রবিবার (১৪ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে ডুবুরি দলের তৎপরতায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
সরাইল ফায়ার সার্ভিস স্টেশন-এর লিডার রিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরে মরদেহটি স্থানীয় ইউপি সদস্য কবির আমল মেম্বারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :