মানিকছড়িতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত।


প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
মানিকছড়িতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত।

খাগড়াছড়ির মানিকছড়িতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় উপজেলা টাউনহলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরব আলী, জয়নাল আবেদীন, আবুল কাশেম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমাছ, মো. জয়নাল মেম্বারসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, দেশের কল্যাণে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে উপজেলার চারটি ইউনিয়নের বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। সভায় জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।