
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পায়ের রগ কেটে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক স্ত্রী মোছা. শিল্পীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১৫ জুন দিবাগত রাতে বোচাগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। নিহত মোস্তাফিজুর রহমান স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আব্দুল হান্নানের ছোট ভাই ও ডিএনএ অটো রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান ও তার সাবেক স্ত্রী মোছা. শিল্পীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ঘটনার খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাবেক স্ত্রীর হাতে স্বামী হত্যার ঘটনায় মোছা. শিল্পীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :