
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সহ-সভাপতি পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সীমান্তে পুশ ইন বন্ধে বিজিবির কঠোর অবস্থান, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান জোরদার, সুন্দরবনে জলদস্যু দমন, সরকারি খাস জমি উদ্ধার, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে পুলিশি ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, সিভিল সার্জন আব্দুস সালাম, পৌরসভার প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
আপনার মতামত লিখুন :