
মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথকভাবে ১০ বেডের আইসিইউ ইউনিটের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউনিটটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক কাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
নতুন এ আইসিইউ ইউনিট চালুর মাধ্যমে জেলায় হামসহ গুরুতর রোগীদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :