
নরসিংদীর পলাশে একুশে বইমেলা ২০২৬–এ বিভিন্ন পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কবি জাকির মুরাদের ৫২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অয়ন প্রকাশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পলাশ উপজেলার কাঁঠালিয়া পাড়া নিজামুদ্দিন ঘাটে অবস্থিত শীতলক্ষ্যা রিভারভিউ পার্কে।
১৩ জুন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও এটিএন নিউজের উপস্থাপক কবি আসাদ কাজল। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কবি জাকির মুরাদকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অয়ন প্রকাশনের স্বত্বাধিকারী মিঠু কবির, প্রতিবিম্ব প্রকাশনীর স্বত্বাধিকারী কবি ও কলামিস্ট আবুল খায়ের, কবি-সাহিত্যিক ফরিদুল আলম, সুরমা বেগম, আনারকলি, লেখক-গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ইসলাম, বেতার ও টিভি শিল্পী রেহেনা পারভিন হাসি, কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম, ঘোড়াশাল-পলাশ সার কারখানার ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ঢাকা পিজি হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম, গীতিকার ও বংশীবাদক গোলাম কিবরিয়া, দি ডেন্টিস্ট পয়েন্টের স্বত্বাধিকারী কামাল হোসেন এবং কবি, সাংবাদিক ও সংগঠক মিনার হোসেন খান। এছাড়া স্থানীয় শতাধিক কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।
বিকেল ৫টায় কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয় এবং জন্মদিন উদযাপন করা হয়। পরে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আরটিভির বাংলার গায়েন বিজয়ী পলাশের শিল্পী মরণ সূত্রধরসহ বিভিন্ন নৃত্যশিল্পী, বাউল ও লালন সংগীতশিল্পীরা পরিবেশনা করে দর্শকদের মাতিয়ে রাখেন।
আপনার মতামত লিখুন :