
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হক। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও মাটির পৃথিবীর সম্পাদক এম.এ. জিহাদ, সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক খন্দকার মো. রিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও আন্তর্জাতিক প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল খন্দকার, যুগ্ম-সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মো. রিপন। পরে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অতিথিরা জানান, প্রতি বছর ঈদের পর এ ধরনের পুনর্মিলনী আয়োজন সাংবাদিকদের পেশাগত সম্পর্কের পাশাপাশি পারস্পরিক হৃদ্যতা আরও দৃঢ় করে।
আপনার মতামত লিখুন :