
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল হক-এর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন এবং সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউল হক (এমদাদ)সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল হক-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তার রাজনৈতিক অবদান স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত এই নেতা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :