মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের ১-০ গোলের জয়


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের ১-০ গোলের জয়

মাদারীপুর জেলা স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় ফুটবলার ও দেশের কিংবদন্তি খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেলে আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর সোনালী অতীত ক্লাব ও নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলের ব্যবধানে জয় পায় নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব। প্রথমার্ধে করা একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। গোল শোধের চেষ্টা করলেও মাদারীপুর দল সমতা ফেরাতে ব্যর্থ হয়।

খেলাকে ঘিরে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক সাবেক তারকা খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।

ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সাবেক ফুটবলারদের একত্রিত করা এবং ফুটবলের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রীতি ম্যাচ জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা আশা প্রকাশ করেন।