আত্রাইয়ে জ্ঞান ও প্রযুক্তি মেলায় ভবিষ্যতের উদ্যোক্তারা তুলে ধরল তাদের স্বপ্নের প্রকল্প


আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
আত্রাইয়ে জ্ঞান ও প্রযুক্তি মেলায় ভবিষ্যতের উদ্যোক্তারা তুলে ধরল তাদের স্বপ্নের প্রকল্প

মেধায় বিজ্ঞান উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমারের সঞ্চালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক নাজমুল হোসেন।

এছাড়াও আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, আত্রাই থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এএফ‌এম মনসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাছির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তার মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উপজেলার মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরমধ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রথম, শুঁটকিগাছা কাঁশ্যবপাড়া দীঘা স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।