
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় রাত ৯টার পর দোকান ও শোরুম খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১০ জুন) রাতের এই অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা অমান্য করে কেরানীহাট এলাকার কিছু ব্যবসায়ী রাত ৯টার পরও আলোকসজ্জা চালু রেখে দোকানপাট খোলা রেখেছিলেন।
অভিযানে মান্নান টাওয়ার ও নিউ মার্কেটের মালিক সমিতিকে ২০ হাজার টাকা করে এবং দুটি ইলেকট্রনিক্স শোরুম ও একটি কাপড়ের শোরুমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে সঙ্গে দোকানগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “এটি কোনো শাস্তি নয়, বরং ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা। জনস্বার্থ ও বিদ্যুতের সাশ্রয় নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন। সাধারণ মানুষ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :