
মাদারীপুরে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সম্প্রসারণের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের প্রকল্প পরিচালক ড. সেলিম আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাছনাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মঈন শিকদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, “ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।”
উল্লেখ্য, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল উৎপাদন বৃদ্ধির জন্য অধিগ্রহণকৃত জমির মোট ১০ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৯৬ লক্ষ ৫২ হাজার ৩৮২ টাকা ক্ষতিপূরণ বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :