অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ‘থ্রি-আর’ কৌশল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ‘থ্রি-আর’ কৌশল

দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত, স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সামনে রেখে নতুন ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করতে যাচ্ছে সরকার। এই কৌশলের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তরের তিনটি ধাপে বাস্তবায়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই কৌশলের নাম দেওয়া হয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। তিনটি ধাপেই আলাদা সময়সীমা ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম ধাপটি হবে অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা নিশ্চিত করা, যা এক বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে অর্থনীতির কাঠামোগত উত্তরণ ঘটানো হবে, যা বর্তমান সরকারের এক থেকে তিন বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা পাঁচ বছরে বাস্তবায়নের মাধ্যমে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৮.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে।

সরকারের মতে, এই তিন ধাপের কৌশল বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি নতুন গতি পাবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী হবে।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সাময়িক তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের অর্থনীতি কিছুটা পুনরুদ্ধার করেছে। এ সময়ে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪.১৪ শতাংশে, যা আগের অর্থবছরের ৩.৪৯ শতাংশের তুলনায় বেশি। সরকার দাবি করছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসে যেখানে প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নামতে পারে বলা হয়েছিল, সেখানে বাস্তবে অর্থনীতিতে ইতিবাচক গতি ফিরে এসেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ‘থ্রি-আর’ কৌশল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। নতুন বাজেট কাঠামোর সঙ্গে এই