কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারকে দেখতে চান নেতাকর্মীরা


টাঙ্গাইল প্রতিনিধি, শরিফুল ইসলাম প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারকে দেখতে চান নেতাকর্মীরা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা বিএনপির সভাপতি পদে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার-কে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

নেতাকর্মীদের দাবি, বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই দলের আদর্শ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিষ্ঠা, ত্যাগ, সততা এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

তাদের মতে, দলের দুঃসময়ে যখন অনেকেই নিষ্ক্রিয় ছিলেন, তখনও অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার মাঠপর্যায়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে উপজেলা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে তার মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতার প্রয়োজন রয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলের আদর্শকে তৃণমূল পর্যায়ে শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে। তার নেতৃত্বে কালিহাতী উপজেলা বিএনপি আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অধ্যাপক ডা. শাহ আলম তালুকদারের দীর্ঘ সাংগঠনিক অবদান, ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতাকে মূল্যায়ন করে তাকে কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া উচিত।

তাদের বিশ্বাস, একজন পরীক্ষিত, অভিজ্ঞ ও কর্মীবান্ধব নেতা হিসেবে অধ্যাপক ডা. শাহ আলম তালুকদারের নেতৃত্ব দলকে নতুন গতি দেবে এবং উপজেলা বিএনপির মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা আগামী দিনে দলকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে বলেও মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।