শ্যামনগরে যুবকদের মাঝে ফুটবল বিতরণে উদ্দীপনা ছড়ালো কোস্টাল ইয়ুথ সোসাইটি


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
শ্যামনগরে যুবকদের মাঝে ফুটবল বিতরণে উদ্দীপনা ছড়ালো কোস্টাল ইয়ুথ সোসাইটি

শ্যামনগরের যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি। মঙ্গলবার বিকেলে আটুলিয়া এ কাদের স্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনটির উদ্যোগে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

“মাদককে না বলি, খেলাধুলাকে আগলে ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কোস্টাল ইয়ুথ সোসাইটি (CYS) এক ঝাঁক ফুটবলপ্রিয় যুবকের মাঝে বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস কে সিরাজ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ও সংগঠনের সেক্রেটারি জি এম ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ। এছাড়া আটুলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আকরাম হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফুটবল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আনন্দ ছড়িয়ে দেয়।