
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম (দাদু ভাই), সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত, সদস্য সচিব মো. আব্দুল কালাম, সদস্য আব্দুল আলিমসহ উপজেলার ১২টি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা গ্রহণকালে হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাতক্ষীরা জেলাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। জেলার মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে, ইনশাআল্লাহ।”
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :