
ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজছাত্র নাহিয়ান রবিন হত্যা মামলায় রাজিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গফরগাঁও থানা পুলিশ জানায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের মোতালেব প্লাজার চতুর্থ তলায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনার তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে রবিন জন্মদিন উদযাপন শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে মাজার রোড এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে অভিযানে রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ অন্যান্য সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :