সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে পড়ে ৪ নি’হ’ত


সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে পড়ে ৪ নি’হ’ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর (বৈশামুড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসা দিগন্ত পরিবহনের বাসটি বৈশামুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং প্রায় ২০ জন আহত হন। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী, শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।

সরাইল কুট্টাপাড়া হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।