
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. সাহেদ হোসেন, প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার প্রতিনিধি সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী কমিটির সদস্য ও ক্রীড়াবিদ খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবি কোর্সের মুফাচ্ছিনুল ইসলাম তপু, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত এবং ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান প্রমুখ।
টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ম্যাচে অংশ নেয় বাগেরহাট জেলা স্কুল ও মাগুরা জেলা স্কুল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও জাকির হোসেন মিঠু।
আপনার মতামত লিখুন :