
গোপালগঞ্জের কৃতি সন্তান ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় মুকসুদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মুকসুদপুর উপজেলা চৌরঙ্গী বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ হাসান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর। তারা বলেন, মাহমুদুল হাসান বাপ্পীর এই পদপ্রাপ্তি মুকসুদপুর ও গোপালগঞ্জবাসীর জন্য গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সমাবেশ শেষে দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :