নাইক্ষ্যংছড়িতে অবৈধ পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্টের ৭০ হাজার টাকা জরিমানা


ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাঈনুদ্দিন প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অবৈধ পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্টের ৭০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নন্নারকাটা এলাকায় শনিবার (৬ জুন) বিকেল ৪টায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে এক ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান। এ সময় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। অভিযান চলাকালে ঘটনাস্থলে থাকা একটি ট্রাকের চালক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড় ধসের ঝুঁকি হ্রাস এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।