
সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত কর্মী সম্মেলন-২০২৬ শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় ইলিয়াস শাহী হলে সম্পন্ন হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জিসাসের সভাপতি ও জিসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহী।
আশুলিয়া থানা জিসাসের সভাপতি জুবায়ের আল মাহমুদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা জিসাসের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে আগামী দিনে ধামসোনা ইউনিয়ন এলাকায় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনাকে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :