২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ ‘বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বৈঠকের তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু এবং মাঠ পর্যায়ে জলবায়ু সচেতনতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি ও সেগুলোর সফল বাস্তবায়নের রূপরেখা বিষয়েও অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।