
মাদারীপুর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনী লেকের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে লেকপাড়ের প্রায় অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে মাদারীপুর পৌরসভা, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিল্লাত হোসেন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিজ অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :