
মাদারীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শকুনী লেকের পার সার্কিট হাউস চত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির নেতৃত্ব দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জূয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। জেলা প্রশাসন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :