মাদারীপুরে অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
মাদারীপুরে অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৬১০ টাকা এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজদরদী গ্রামে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকার মৃত কালু ব্যাপারীর ছেলে তাইজুল ইসলাম (২৮) এবং একই ইউনিয়নের রাজদরদী এলাকার রহমান ব্যাপারীর ছেলে এনায়েত ব্যাপারী (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৬০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার সকালে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।