পীরগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
পীরগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রংপুর জেলার পীরগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় ৫ জুন, ২০২৬ দিবাগত রাত ১২টা ১০ মিনিটে পীরগঞ্জ থানাধীন তুলারাম মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. ওয়াজেদুল ইসলাম (৩৩) ও মো. লেবু মিয়া (২৯)। পরে তাদের দেহ তল্লাশিতে ওয়াজেদুল ইসলামের কাছ থেকে ৫০ পিস এবং লেবু মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আসামিদের পীরগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা (মামলা নং-১২/১৮০) দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।