তালা সরকারি কলেজে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, গোলশূন্য ড্র


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
তালা সরকারি কলেজে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, গোলশূন্য ড্র

শনিবার বিকেল ৪টায় তালা সরকারি কলেজ ফুটবল মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলই আক্রমণে চেষ্টা চালালেও গোল করতে পারায় ৯০ মিনিট শেষে স্কোর ০-০ ড্র রয়ে যায়।

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, সাংবাদিক মিল্টন, মোঃ জমির উদ্দিন হারুন আর রশিদ ফুকার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, ইউনিয়নের যুব জামাতের সভাপতি মোঃ আলামিন হোসেন, এবং সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার মামুন হাওলাদার।

খেলার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সহযোগিতা প্রদান করেন সোহেল রানা, সাংবাদিক শেখ নজরুল ই, মোঃ মহিবুল্লাহ, কাজি আমিনুল বারি চান্টু প্রমুখ। খেলার মাধ্যমে ক্রীড়া সংহতি ও এলাকায় ক্রীড়া চেতনা বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।