
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জন রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষ এবং উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পদে থাকা নেতারা।
কালীগঞ্জ থানার তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় হলো— কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজার রহমান (৬১), উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের প্রভাষক মো. এরশাদুল হক (৪৯), ভোটমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আশরাফুল হক (৪০), দলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চন্দ্র রায় (৪২) এবং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার মো. আনোয়ার হোসেন (২৭)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেপ্তাররা এক নাশকতার মামলায় আটক দেখানো হয়। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :