
সাতক্ষীরায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে।
স্বজনদের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, ২০০৭ সালে তার বিবাহ হয়েছিল কিন্তু বিবাহের তিন মাস পর স্বামী আত্মহত্যা করে মারা যাবার পর থেকেই সে বেপরোয়া হয়ে উঠে। একপর্যায়ে মাদকের সাথে জড়িয়ে পড়ে। ফলে পরিবারের কারো সাথে তার সম্পর্ক ভালো ছিল না এবং কারো কথা সে শুনতো না। পরিবারের পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তাকে সর্বশেষ গত ০৩জুন সন্ধ্যার পর বাড়ির সামনে চায়ের দোকানে দেখা গিয়েছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ঘর থেকে দুর্গন্ধ আসায় স্বজনদের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গিয়ে মৃত অবস্থায় উপুড় হয়ে তার বিছানায় পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উক্ত নারী বিভিন্ন ধরনের নেশার সাথে সম্পৃত্ত ছিলো বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :