
মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে শিবচর পৌরসভার আম্বিয়া হাকিমীয়া দারুল উলূম এতিমখানা মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে শিবচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহান্দার আলী মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এডভোকেট জাফর আলী মিয়া।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল রানা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান এবং সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণের বিভিন্ন সেবা কার্যক্রম নিয়েও বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :