জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করা এবং বিভিন্ন কর্মসূচিতে অনলাইন অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকারি কার্যক্রমে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনতে এবং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ক্ষেত্রে অনলাইন মাধ্যমকে অগ্রাধিকার দিতে হবে, যাতে সময় ও সম্পদের সাশ্রয় নিশ্চিত হয় এবং প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকে।