সিংড়ায় মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা


সিংড়া উপজেলা প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
সিংড়ায় মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

নাটোরের সিংড়ায় সিংড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলহাস কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বাকীবিল্লাহ রশীদী, সহ-সভাপতি সুজিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত, রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক রানা মাসুদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোতালেব হোসেন, ক্রীড়া সম্পাদক মো. ফারুক হোসেন এবং সাংবাদিক পিকে মো. শাকিলসহ অন্যান্যরা।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা, অসুস্থদের পাশে দাঁড়ানো, সমাজের সমস্যা তুলে ধরা এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।