
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক নির্মূল, সন্ত্রাস দমন ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়ে প্রশংসা কুড়িয়েছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। বিশেষ করে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের কিশোর গ্যাং থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওসি শাহিনূর আলমের নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হয়েছে। ধারাবাহিক অভিযানের ফলে অনেক এলাকায় অপরাধ প্রবণতা কমে এসেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে ওসি শাহিনূর আলম বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত শ্রীপুর গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে কাজ চলছে, এবং জনগণের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :