ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেল আর নেই


স্টাফ রিপোর্টার, শাহ আলমগীর হোসাইন প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেল আর নেই

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এফ এস জামিল পাভেল আর নেই। আজ মঙ্গলবার (২ জুন-২০২৬ইং) বিকেল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিকতা অঙ্গনে এফ এস জামিল পাভেল ছিলেন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এফ এস জামিল পাভেলের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালো। তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।