এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকে কার্যকর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকে কার্যকর

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এলপিজির আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয় বিবেচনায় প্রতি মাসে দাম সমন্বয় করে থাকে বিইআরসি। নতুন ঘোষণার ফলে গ্রাহকরা আগের মাসের তুলনায় কিছুটা কম দামে এলপিজি কিনতে পারবেন।

উল্লেখ্য, এর আগে সরকার ১ জুন থেকে কার্যকর করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। এর মধ্যেই এলপিজির দাম কমানোর ঘোষণা এলো।