ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে ৫৫ জন নি’হ’ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে ৫৫ জন নি’হ’ত

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে চীন সীমান্তবর্তী এ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে, আর আহত হয়েছেন আরও অনেকে।

মাঠপর্যায়ের সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পর গ্রামটির আকাশে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ভিডিওতে বিধ্বস্ত ঘর-বাড়ি, বড় গর্ত এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথরের ধ্বংসাবশেষ ধরা পড়ে। পুড়ে যাওয়া কাঠামো ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাছপালা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছিল।

এলাকাটির নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী ট্যাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানায়, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই ‘আকস্মিক বিস্ফোরণ’ ঘটেছে।

স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রথমে অনেকেই এটি বিমান হামলা মনে করেছিলেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।