
পবিত্র ঈদুল আজহার সাত দিনের সরকারি ছুটি শেষ হয়ে সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার।
ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিন বিশ্রাম উপভোগ করেছেন। অফিস-আদালত খোলার সঙ্গে সঙ্গে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে আসছে।
ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে, তবে ব্যাংকের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিমা প্রতিষ্ঠানও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে।
ডিএসই ও সিএসই-তে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, এবং স্টক এক্সচেঞ্জের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। তবে প্রথম কর্মদিবসে অফিসপাড়া তুলনামূলকভাবে কম ব্যস্ত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :