
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১১টায় শেখ নগর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন পারভেজ। সঞ্চালনায় ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক পেয়ার আহমেদ পেয়ারু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা শাখার আমির ও সাবেক এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মো. তহিদুল হক চৌধুরী।
এছাড়া পৌর জামায়াতের আমির হাফেজ আলী আকবর, সাবেক পৌর আমির শামসুল হুদা, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মেজবাউল আলম রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব না থাকায় জনগণ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে এবং উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে, যাতে জনগণের সেবা নিশ্চিত করা যায় এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়।
আপনার মতামত লিখুন :