
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের নামের সঙ্গে দেশের আন্তর্জাতিক পরিচিতি যুক্ত ছিল। তিনি আরও বলেন, “যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে।” শহীদ জিয়া যেভাবে দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন।
তারেক রহমান বলেন, বিএনপির সামনে এখন কঠিন ও গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে পড়বে।
সরকারপ্রধান আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে, যার মধ্যে খাল খনন, শিক্ষা ও শিল্প উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণ করেই সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে সরকারের কার্যক্রম সফলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় এবং জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয়।
আপনার মতামত লিখুন :