মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরপুর উপজেলা শাখা, পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল।

এছাড়াও মিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।