নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু’


নওগাঁ প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ’ত্যু’

নওগাঁর পোরশা উপজেলা-এর নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রাম-এ শনিবার (৩০ মে) সকাল প্রায় ৬টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের রবু মিস্ত্রির ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তহোরুল সকালে তার গরুর সেটে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করার কারণে বিদ্যুতের তারের সাথে তার হাত জড়িয়ে পড়ে এবং গুরুতরভাবে আহত হন। ঘটনার সময় তার স্ত্রী ঘটনাস্থলে এসে তাকে এই অবস্থায় দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহোরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, বৈদ্যুতিক কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের সদস্যদের কোনও অভিযোগ না থাকার কারণে এবং তাদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।