
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা-এ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :