সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত চলছে: রিজভী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত চলছে: রিজভী

সরকার ও বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ষড়যন্ত্র ও অপপ্রচারের পথ থেকে সরে এসে দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকাল ১১টায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা অংশ নেবেন।

রিজভী আরও বলেন, শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও একই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।